বিজয়নগরে সড়ক দূর্ঘটনায় নিহত ১


ব্রাহ্মনবাড়িয়ার বিজয়নগরে সড়ক দূর্ঘটনায় রাজীব(২৫) নামক ১জন নিহত হয়েছে। আজ দুপুর ৩টায় উপজেলার আমতলী নামক স্থানে ঢাকা- সিলেট মহাসড়কে এ দূর্ঘটনা ঘটে । এ সময় ২ ঘন্টাব্যাপী যানজটের সৃষ্টি হয়।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ঢাকা থেকে আসা সিলেটমূখী পিকআপের মূখোমূখী সংঘর্ষ হলে পিকআপের চালক ঘটনাস্থলেই নিহত হয়। সে ঢাকা ডেমরার মীরপাড়া এলাকার আজিজুল হকের ছেলে বলে জানা যায়।

এ ব্যাপারে ইসলামপুর পুলিশ ফাড়িঁর ইনচার্জ আ স ম আতিকুর রহমান জানান, দূর্ঘটনার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে চালককে উদ্ধার করে মাধবপুর সদর হাসপাতালে পাঠালে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে। বর্তমানে যানচলাচল স্বাভাবিক রয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ