আখাউড়া উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে ছিন্নমূল ও হতদরিদ্র মানুষের মাঝে ইফতার বিতরণ।

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে ২৫০ জনের মাঝে ইফতার বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার(২১মে) বিকালে রেলওয়ে জংশন স্টেশন সংলগ্ন সড়কে ছিন্নমূল,কর্মহীন ও অসহায় মানুষের মাঝে এ ইফতার বিতরণ করা হয়েছে। আখাউড়া উপজেলা প্রেসক্লাবের ১২ সদস্যের নবগঠিত কার্যকরী কমিটি বৃহস্পতিবার ইফতার বিতরণ কর্মসূচির মাধ্যমে তাদের কার্যক্রম শুরু করেন। ইফতার বিতরণের সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আখাউড়া থানার অফিসার ইনচার্জ(ওসি)রসুল আহমেদ নিজামী,উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক আব্দুল মমিন বাবুল,বাংলাদেশ মানবাধিকার কমিশনের আখাউড়া শাখার সাধারন সম্পাদক জুয়েল রানা,আখাউড়া প্রেসক্লাবের সাধারন সম্পাদক হান্নান খাদেম,আখাউড়া টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারন সম্পাদক সাইফুল ইসলাম,আখাউড়া উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ জুয়েল মিয়া,সাধারন সম্পাদক মোহাম্মদ অমিত হাসান আবির ও সাংগঠনিক সম্পাদক রুবেল আহমেদ,সাংবাদিক ইসমাইল হোসেন,ইয়াছিন আরাফাত আশিক,আফজাল খান শিমুল,দ্বীন ইসলাম খান,অমিত হাসান অপু,জুনায়েদ হুসেন পলক, আল আমিন প্রমুখ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ