বিজয়নগরে ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার



ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে নিজস্ব ব্যবসা প্রতিষ্ঠান থেকে  জজ মিয়া (৩০) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ ।

আজ মঙ্গলবার সকাল সাড়ে ৮ টার দিকে উপজেলার সিঙ্গারবিল বাজার থেকে এ মরদেহ  উদ্ধার করা হয়েছে।  নিহত জজ মিয়া উপজেলার সিঙ্গারবিল ইউনিয়নের উথারিয়া পাড়ার গিয়াস উদ্দিনের ছেলে ।

পুলিশ সূত্রে জানা যায় , সকালে বাজারের লোকদের কাছ থেকে খবর পেয়ে মঙ্গলবার সকাল সারে ৮টার দিকে সিংগারবিল বাজারের ব্যবসায়ী জজ মিয়ার মালিকানাধীন  দোকান (১টু ৯৯ দোকান) থেকে ঝুলন্ত অবস্থায় নিহতের মরদেহটি উদ্ধার করা হয়।

মরদেহটি উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে থানা অফিসার ইনচার্জ (ওসি) মো: আতিকুর রহমান বলেন , লোকজন থেকে খবর পেয়ে মঙ্গলবার সকালে উপজেলার সিংগারবিল বাজারের ১টু ৯৯ নামের দোকান থেকে দোকানের মালিক জজ মিয়ার অর্ধ গলিত লাশ ঝুলন্ত অবস্থায় উদ্ধার করেছে পুলিশ।
লাশ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। তবে ময়না তদন্তের পর মৃত্যুর কারণ জানা যাবে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ