ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে সেনা কল্যাণ সংস্থার পণ্যের ডিলারশীপ উদ্ভোধন করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুর ২টায় উপজেলার সাতবর্গ বাস টার্মিনালে সেনা কল্যাণ সংস্থার পণ্যের ডিলার কাজী রাইসা ট্রেডার্সের উদ্যোগে পণ্যের সাব ডিলার রিপন মটরসে এ উদ্ভোধন করা হয়।
সামাজিক দূরত্ব বজায় রেখে এ সময় উপস্থিত ছিলেন রাইসা ট্রেডার্সের স্বত্তাধীকারি কাজী হানিফ, এছাড়াও উপস্থিত ছিলেন কাজী জিয়া উদ্দীন শিপন, মোঃ শরিফুল ইসলাম সুবেদ, মোঃ আমিন ও সাব ডিলার রিপন মিয়া প্রমূখ।
এ সময় বেশ কয়েকজন গ্রাহক সেনা কল্যাণ সংস্থার পণ্য সেনা লুব্রিকেন্টস কিনে নেয় এবং তারা এ পণ্য ব্যবহার করে সন্তষ্টি প্রকাশ করে।
এ সময় উপস্থিত বক্তারা বলেন গ্রাহক সেবাকে প্রাধান্য দিয়ে এ পণ্যকে বাজারজাত করা হয়েছে। সেনা কল্যাণ সংস্থার পণ্য কিনে হন ধন্য এ স্লোগানকে সামনে রেখে আমরা সামনে এগিয়ে যেতে চাই।
0 মন্তব্যসমূহ