করোনাভাইরাসের প্রভাবে অর্থনৈতিক কর্মকাণ্ডে নেতিবাচক পরিস্থিতি মোকাবেলা করতে আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত ক্ষুদ্র ঋণের কিস্তি আদায় স্থগিতাদেশ দিয়েছেন সরকার। এ সময়ের মধ্যে কোনো ঋণ গ্রহিতার নিকট থেকে ঋণের কিস্তি বা বকেয়া এমনকি খেলাপি করা যাবে না। একই সঙ্গে ক্ষুদ্র ঋণের গ্রাহকদেরকে ঋণের কিস্তি পরিশোধে বাধ্য করা বা চাপ না দেয়ার জন্য প্রজ্ঞাপনে বলা হয়েছিল। তবে সরকারের পক্ষ থেকে এমন বিধি নিষেধ থাকলেও মানা হচ্ছে না ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ কর্তৃক পরিচালিত 'একটি বাড়ি একটি খামার ও পল্লী সঞ্চয় ব্যাংক'।
বিজয়নগর উপজেলা পল্লী সঞ্চয় ব্যাংক থেকে উপজেলার কয়েকজন ঋণ গ্রহিতাদেরকে ঋণ পরিশোধের জন্য খেলাপী উল্লেখ করে হলুদ কাগজে চূড়ান্ত নোটিশ দেয়া হয়েছে। গত ২৪-০৬ -২০২০ তারিখে এ চূড়ান্ত নোটিশে পল্লী সঞ্চয় ব্যাংক বিজয়নগর শাখার শাখা ব্যাবস্থাপক রণন প্রতিম ভাওয়াল স্বাক্ষরিত নোটিশ গ্রাহকদের বাড়িতে বাড়িতে পৌছানো হয়েছে।
নোটিশ ঘেটে দেখা যায়, গ্রাহকের ঋণ খেলাপী হয়েছে মর্মে নোটিশ প্রাপ্তির পাঁচ কর্ম দিবসের মধ্যে ঋণ পরিশোধ করার জন্য বলা হয়েছে। এছাড়াও নিদিষ্ট সময়ের মধ্যে ঋণ পরিশোধ না করলে গ্রাহকের বিরুদ্ধে আইননানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে নোটিশে উল্লেখ করা হয়েছে।
নোটিশ পেয়ে নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন বলেন, সরকার যে জায়গায় মহামারি করোনাভাইরাস এর সময় মানুষকে সাহায্য সহযোগীতা করছে সেই জায়গায় সরকার কর্তৃক পরিচালিত অফিস থেকে বকেয়া পরিশোধের জন্য চাপ দেওয়া হয় তাহলে করোনার কারনে কাজকর্ম বন্ধ হয়ে বেকার সময় পার করছি। বউ বাচ্চা নিয়ে খুবই কষ্টে দিন কাটাচ্ছি এরই মধ্যে এমন নোটিশ পেয়ে আমরা গ্রাহক চরম হতাশা ও চিন্তায় পড়েছি। এখন কি করবো। কিছু বুঝে উঠতে পারছিনা।
বিজয়নগর উপজেলা শাখা ব্যবস্থাপক রণন প্রতীম ভাওয়াল এর সাথে যোগাযোগ করা হলে এ প্রতিবেদককে বলেন, অফিসে আসেন কথা বলব, মুঠোফোনে তথ্য নেয়া নিষেধ আছে কিনা জানতে চাইলে তিনি অবশেষে মুখ খুললেন গ্রাহকরা মাঠকর্মীর ঋণ ফেরত দিতে অস্বীকার করায় তিনি এ নোটিশ দিয়েছেন বলে জানান।
উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহাবুবুর রহমান বলেন, খোজঁ খবর নিয়ে আমরা বিষয়টি খতিয়ে দেখব।
এই বিষয়ে জানতে 'একটি বাড়ি একটি খামার' এর জেলা ব্যবস্থাপক ইসমাইল হোসেনের সাথে যোগাযোগ করা হলে বলেন, বর্তমান পরিস্থিতিতে কাউকে ঋণের জন্য চাপ দেয়া যাবেনা আমি বিষয়টি খবর নিয়ে দেখছি।


0 মন্তব্যসমূহ