জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস ২০২০ যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
স্বাস্থ্যবিধী মেনে উপজেলা নির্বাহী অফিসার কে.এম.ইয়াসির আরাফাত এর সভাপতিত্বে আজ সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
উক্ত প্রস্তুতিমূলক সভায় বক্তব্য রাখেন, বিজয়নগর উপজেলা পরিষদের চেয়ারম্যান নাসিমা মুকাই আলী, উপজেলা আওয়ামীলীগের সভাপতি জহিরুল ইসলাম ভূঁইয়া, সহকারী কমিশনার (ভূমি) মাহবুবুর রহমান, বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আতিকুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান সাবিত্রী রানী, মাহমুদুর রহমান মান্না, প্রেসক্লাব বিজয়নগরের সভাপতি মৃণাল চৌধুরী লিটন, চান্দুরা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সামিউল হক চৌধুরী, হরষপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সারুয়ার রহমান ভূঁইয়া, ইছাপুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিয়াউল হক বকুল , বীর মুক্তিযোদ্ধা মোঃ তারা মিয়া, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক রাসেল খান প্রমূখ।
উপজেলা চত্বরে স্বাস্থ্যবিধি মেনে শোক দিবস পালন করা হবে।
এছাড়াও স্বাস্থ্যবিধি মেনে স্বল্প পরিসরে নিজ নিজ ইউনিয়ন পরিষদে উক্ত শোক দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করার সিদ্ধান্ত গৃহিত হয়। প্রত্যেক মসজিদ মন্দিরসহ প্রত্যেক ধর্মীয় উপসনালয়ে বঙ্গবন্ধুর পরিবারের জন্য দোয়া প্রার্থনার সিদ্ধান্ত গৃহিত হয়।
এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ এবং প্রেসক্লাব বিজয়নগরের প্রিন্ট ও ইলেট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দরা উপস্থিত ছিলেন।

0 মন্তব্যসমূহ