বিজয়নগরে সড়ক দুর্ঘটনায় নিহত-১



 হীরা আক্তার-

ব্রাহ্মনবাড়িয়া বিজয়নগরে সড়ক দুর্ঘটনায় ১জন নিহত হয়েছে। আজ সকাল ৭টায়  ঢাকা-সিলেট মহাসড়কের ইসলামপুর পুলিশ ফাড়ির সামনে সিলেটমূখী রড বোঝাইকৃত পাওয়ার টিলারের সাথে  ঢাকা মুখী প্রাণ কোম্পানির কাভারভ্যানের মূখোমোখী সংঘর্ষ হলে পাওয়ার টিলারের  হেলপার আনোয়ার মিয়া(৪০) ঘটনাস্থলেই নিহত হয় । সে বিজয়নগর থানার সিংগারবিল  ( মিরাসানী ) গ্রামের মৃত মোকলেছ মিয়ার ছেলে বলে জানা যায় । এ সময় পাওয়ার টিলারের ড্রাইভার ইয়াসিন মিয়া(২০) গুরুতর আহত হলে তাকে উদ্ধার করে মাধবপুর সদর হাসপাতালে প্রেরণ করা হয়।

এ ব্যাপারে ইসলামপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ আ স ম আতিকুর রহমান জানান, খবর পেয়ে আমরা আমরা আহত ইয়াসিনকে উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করি এবং নিহত  আনোয়ার মিয়াকে ঘটনাস্থল থেকে উদ্ধার করি।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ