স্বাধীনতার মহান স্থপতি হাজার বছরের শ্রেষ্ট বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের নিহতদের স্মরণে ৪৫তম জাতীয় শোক দিবস পালিত হয়েছে।
শনিবার সকাল ১০টায় উপজেলা প্রাঙ্গণে জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা পরিষদ, প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, প্রেসক্লাব বিজয়নগর, বিজয়নগর থানা, উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, সেচ্ছাসেবকলীগ, শ্রমীকলীগসহ অন্যান্য অঙ্গ সংগঠন।
শ্রদ্ধা নিবেদন শেষে এক মিনিট নীরবতা পালন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান নাছিমা মুকাই আলী, উপজেলা নির্বাহী কর্মকর্তা কে এম ইয়াসির আরাফাত, উপজেলা আওয়ামীলীগের সভাপকি মোঃ জহিরুল ইসলাম ভূইয়া, সহকারী কমিশনার ভূমি মোঃ মাহবুবুর রহমান ভূইয়া, ভাইস চেয়ারম্যান মাহমুদুর রহমান মান্না, মহিলা ভাইস চেয়ারম্যান সাবিত্রী রাণী, বিজয়নগর থানা অফিসার ইনচার্জ মোঃ আতিকুর রহমান, প্রেসক্লাব কিজয়নগর সভাপতি মৃণাল চৌধুরীসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকরা।

0 মন্তব্যসমূহ