ঘড় তুলতে টিন পেল প্রতিবন্ধি আলী হোসেন



বিজয়নগরে ঘড় তুলতে টিন পেল প্রতিবন্ধী আলী হোসেন মিয়া। আজ দুপুরে চার বান্ডেল টিন পৌছে দেয়া হয় তার বাড়িতে। উপজেলা নির্বাহী কর্মকর্তার প্রতিনিধি মোঃ হাসান প্রতিবন্ধী আলী হোসেন মিয়ার বাড়িতে এ টিন পৌছে দেয়। এ সময় উপস্থিত ছিলেন প্রেসক্লাব বিজয়নগরের সিনিঃ সহ সভাপতি বাংলা টিভির বিজয়নগর প্রতিনিধি শামসুল ইসলাম লিটন ও এলাকার গনমান্য ব্যক্তিবর্গ। 

উল্লেখ্য গত কিছুদিন আগে উপজেলার বুধন্তী ইউনিয়নের খাতাবাড়ি গ্রামে গভীর রাতে আগুন লেগে সম্পুর্ণ পুড়ে যায় প্রতিবন্ধী আলী হোসেনের বসতঘড়। এ সময় এলাকাবাসী আগুন নেভানোর চেষ্টা করলেও ততক্ষণে আগুনে পুড়ে ছাই হয়ে যায় আলী হোসেনের মাথা গোজার ঠাই বসতঘড়টি। 

এ সময় খবর পেয়ে তাৎক্ষনিকভাবে ঘটনাস্থল পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কে এম ইয়াসির আরাফাত এবং ক্ষতিগ্রস্থ পরিবারকে খাদ্যসহায়তা প্রদান করেন। পরবর্তিতে সরকারীভাবে সহায়তা প্রদানের আশ্বাস দেন এবং চার বান্ডেল টিন প্রদানের মাধ্যমে প্রতিশ্রুতি বাস্তবায়ন করেন।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা কে এম ইয়াসির আরাফাত মুঠোফোনে জানান, ব্রাহ্মণবাড়িয়া ৩ আসনের সাংসদ বেসামরিক বিমান ও পর্যটন বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি মহোদয়ের সুপারিশক্রমে ও জেলা প্রশাসক মহোদয়ের নির্দেশনায় আমরা যত দ্রুত সম্ভব ভুক্তভোগীকে টিনগুলো পৌছে দিয়েছি। 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ