বিজয়নগরে বাস খাদে পড়ে নিহত ৩ আহত ১০



ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ঢাকা সিলেট মহাসড়কের ইসলামপুর নামক স্থানে যাত্রীবাহী বাস খাদে পড়ে তিনজন নিহত হয়েছেন আহত হয়েছেন অত্যন্ত ১০ জন।
বুধবার দুপুর ১টার দিকে ঢাকা সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার বুধন্তী ইউনিয়নের ইসলামপুর পুলিশ ফাঁড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ঢাকা সিলেট মহাড়কের ইসলামপুর পুলিশ ফাঁড়ির সামনে ঢাকা থেকে ছেড়ে আসা হবিগঞ্জ গামী দিগন্ত এক্সপ্রেস বাসটি একটি মোটরসাইকেলের যাত্রীকে বাঁচাতে গিয়ে খাদে পড়ে যায় তখন মোটরসাইকেলর চালকও পড়ে গিয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বাসের একজন যাত্রী মৃত্যু হয় অন্য আরেকজনকে হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয় কিন্তু তাদের নাম পচিচয় এখনও জানা যায়নি। খবর পেয়ে ইসলামপুর পুলিশফাঁড়ি খাটিখাতা হাইওয়ে পুলিশ সরাইল ফায়ারসার্ভিস ঘটনাস্থলে পৌছো আহতদের উদ্ধার করে পাশের উপজেলা মাধবপুর ও জেলা সদর হাসপাতালে পাঠানো হয়।
হাঁটিখাতা হাইওয়ে থানার ভার্রপ্রাপ্ত কর্মকর্তা মাহাবুবুর রহমান নিশ্চিত করে জানান, ঢাকা সিলেট মহাসড়কের ইসলামপুর নামক স্থানে ঢাকা থেকে ছেড়ে যাওয়া হবিগঞ্জ গামী বাস খাদে পড়ে তিনজন নিহত হয়েছেন আহত হয়েছে ১০ জন। খবর পেয়ে হাইওয়ে পুলিশ, ইসলামপুর ফাঁড়ির পুলিশ, সরাইল ফায়ারসার্ভিস ঘটনাস্থলে পৌছে আহতদের উদ্ধার করে করে পার্শ্ববর্তী উপজেলা ও জেলা সদর হাসপাতালে পাঠানো হয়। নিহত তিনজনের পরিচয় জানার চেষ্টা চলছে। নিহত তিনজনের মরদেহ পার্শ্ববর্তী মাধবপুর উপজেলা হাসপাতালে পাঠানো হয়েছে।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ