ইসলামপুর প্রবাসী কল্যাণ সমবায় সমিতির আর্থিক অনুদান ও পবিত্র কোরআন বিতরন

 


হীরা আক্তার- ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগরের বুধন্তি ইউনিয়নের ইসলামপুর প্রবাসী কল্যান সমবায় সমিতির পক্ষ থেকে আর্থিক অনুদান ও পবিত্র কোরআন শরীফ বিতরন করা হয়েছে ।

আজ দুপুর ১২ টায় হযরত শাহ আহসানুল্লাহ (রহঃ) এতিমখানা ও রফিকুল ইসলাম (পীর সাহেব)  সুন্নিয়া হাফেজিয়া মাদ্রাসায় এ অনুদান অত্র মাদ্রাসার প্রতিষ্ঠাতা পীরজাদা সাংবাদিক ফয়সাল মাহমুদের হাতে নগদ অর্থ ও মাদ্রাসার শিক্ষার্থীদের হাতে পবিত্র কোরআন শরীফ তুলে দেন প্রবাসী কল্যাণ সমবায় সমিতির সাধারণ সম্পাদক মোঃ আখতারুল ইসলাম । 

এ সময় উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ সমবায় সমিতির সহকারী কোষাধ্যক্ষ মোঃ আশিকুর রহমান , মোঃ মনিরুল ইসলাম মাহি, জুয়েল ভূইয়া ও অত্র এলাকার গণমান্য ব্যাক্তিগণ । 



একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ