ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগরে পূজা মন্ডপ পরিদর্শন করেন অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ প্রশাসন) রইছ উদ্দীন আহাম্মদ। উপজেলার সাতবর্গ এলাকায় তিনটি পূজা মন্ডপ পরিদর্শন করেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন বিজয়নগর থানার অফিসার ইনচার্জ আতিকুল ইসলাম ,ইসলামপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ আ স ম আতিকুর রহমান, প্রেসক্লাব বিজয়নগরের সিনিয়র সহ সভাপতি বাংলা টিভির বিজয়নগর প্রতিনিধি শামসুল ইসলাম লিটন, বঙ্গবন্ধু সাংস্কৃতিক তরুণ লীগের সহ সাংগঠনিক সম্পাদক বুধন্তী ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হাজী মোঃ দেলোয়ার হোসেন খান দানু ও অন্যান্য গণমান্য ব্যাক্তিবর্গ ।
এ সময় পূজা মন্ডপে শৃঙ্খলা বজায় রাখতে কমিটিকে পরামর্শ দেন এবং সার্বিক বিষয়ে খোজ খবর নেন ।


0 মন্তব্যসমূহ