কঠোর হুঁশিয়ারি আইজিপি’র



 দে‌শের সীমানায় ও রা‌ষ্ট্রের কোথাও কোনও ধর‌নের সন্ত্রাসী কার্যক্রম, রাষ্ট্র‌বি‌রোধী কোনো কর্মকাণ্ড বরদাশত করা হ‌বে না বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন পু‌লি‌শের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহ‌মেদ।

পাশাপা‌শি এ ‌দে‌শের সব শ্রেণি-পেশার মানুষ ও সব নাগ‌রিক‌কে স‌র্বোচ্চ সেবা দেয়া হ‌বে বলেও জানান তিনি।

বুধবার দুপু‌রে গণপূর্ত অধিদপ্তরের বাস্তবায়নে চার কোটি ১৬ লাখ টাকা ব্যয়ে ৬ তলাবিশিষ্ট পুলিশ অফিসার্স মেস উদ্বোধন শে‌ষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, দে‌শের সব মানুষের নিরাপত্তা, শান্তি ও শৃঙ্খলা রক্ষা করতে বাংলাদেশ পুলিশ কাজ করে যাচ্ছে।

পরে আইজিপি বেনজীর আহমেদ ফিতা কে‌টে নবনির্মিত পুলিশ অফিসার্স মেস উদ্বোধন এবং ভবন পরিদর্শন করেন।

এ সময় পুলিশের চট্টগ্রাম রে‌ঞ্জের অতিরিক্ত মহাপরিদর্শক মো. আনোয়ার হো‌সেন, বান্দরবান পুলিশ সুপার জেরিন আখতার, বান্দরবান গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী জহির উদ্দিন আহমেদসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ