বিজয়নগরে বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল


ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে মহান বিজয় দিবস ও মুজিব শতবর্ষ উপলক্ষে অলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্টিত হয়েছে। সন্ধ্যা ৭টায় বারঘরিয়া ঈদগাহ মাঠে এ সভা অনুষ্ঠিত হয়। বুধন্তী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব নজরুল ইসলামের আয়োজনে এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে এলাকার বিশিষ্ট ব্যাক্তিবর্গ, মসজিদের ইমাম খতিবগনসহ জনসাধারণ অংশগ্রহন করেন এবং মুক্তিযোদ্ধ ও কোরআন হাদিসের আলোকে দেশপ্রেমের গুরুত্ব তুলে ধরেন।



এ সময় আলোচনা সভায় সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মোঃ নজরুল ইসলাম মুক্তিযুদ্ধে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিুবর রহমানের অবদান তুলে ধরে বলেন বঙ্গবন্ধুর জন্ম না হলে এইদেশ স্বাধীন হতনা, আমাদের অর্থনৈতিক মুক্তিও আসতনা। ব্রাহ্মণবাড়িয়া জেলায় বঙ্গবন্ধুর আগমনের স্মৃতিচারণ করে তিনি বলেন আমাদের দূর্ভাগ্য ১৫ আগষ্ট ঘাতকরা বঙ্গবন্ধু ও তার পুরো পরিবারকে হত্যা করে কিন্তু মহান সৃষ্টিকর্তার বিশেষ রহমতে বঙ্গবন্ধুর দুই সুযোগ্য কন্যা বিদেশে থাকায় প্রানে বেচে যান এবং এটাই আমাদের বাঙ্গালী জাতীর জন্য বিশেষ রহমত। তিনি বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রীর প্রজ্ঞা ও দূরদর্শী নেত্রীত্তের কথা তুলে ধরে বলেন দেশে ও বাইরের চক্রান্তের পর মিথ্যা অভিযোগে পদ্মা সেতুর অর্থায়ন বন্ধ করে দেয় পরে কানাডার আদালতে সে অভিযোগ মিথ্যা প্রমাণীত হলেও প্রধানমন্ত্রী নিজ অর্থায়নে পদ্মাসেতু নির্মাণ এর সাহসী সীদ্ধান্ত নেন এবং মাননীয় প্রধানমন্ত্রীর সাহসী দূরদর্শী নেত্রীত্তে পদ্মা সেতু আজ দৃশ্যমান। তিনি আরও বলেন যদি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হানিা আরও দশটি বছর রাজনীতি করে যেতে পারেন এই দেশের কোন শ্রমীক আর বিদেশ যেতে হবেনা দেশেই কর্মসংস্থান হবে । এছাড়াও তিনি স্থানীয় মাননীয় সাংসদ র আ ম উবায়দুল মুক্তাদীর চৌধুরীর বিভিন্ন উন্নয়নমূলক কাজ জনগনের সামনে তুলে ধরেন। 

অনুষ্ঠানে বিশেষ মোনাজাতে বঙ্গবন্ধু ও তার পরিবারের সকল সদস্যদের আত্তার মাগফিরাত কামনা ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা শেখ রেহানা ও তাদের পরিবারের  সদস্য এবং মাননীয় সাংসদ র আ ম উবায়দুল মুক্তাদীর চেীধুরীর শারীরিক সুস্থতা ও নেক হায়াৎ কামনা করে দোয়া করা হয়।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ