ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে বারঘড়িয়া আম্বিয়া মিজান বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও বুধন্তী ইউনিয়নের সাবেক তিন বারের চেয়ারম্যান আলহাজ্ব মিজানুল ইসলামের পক্ষ থেকে হতদরিদ্রদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। প্রায় চারশত পরিবারের মাঝে এ ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। ত্রাণ সামগ্রীর মাঝে ছিল ৫কেজি চাল, ২কেজি পেয়াজ, ২কেজি আলু, ১কেজি সয়াবিন তেল ও কেজি লবন। এ সময় উপস্থিত ছিলেন ইসলামপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ কাঞ্চন কুমার সিংহ, বারঘড়িয়া আম্বিয়া মিজান বালিকা উচ্চ বিদ্যালয়ের দাতা সদস্য আলহাজ্ব মিজানুল ইসলামের সহধর্মীনি মোচাম্মৎ আম্বিয়া সিকদার। ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এফতেহারুল ইসলাম শামীম, উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি রফিকুল ইসলাম মাষ্টার, সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আকাশসহ অন্যান্যরা।

0 মন্তব্যসমূহ