বিজয়নগরে করোনায় ক্ষতিগ্রস্থদের মাঝে উপহার সামগ্রী বিতরণ

 


ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে প্রধানমন্ত্রীর দূর্যোগ ব্যাবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে  করোনায় ক্ষতিগ্রস্থদের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। স্বাস্থ্যবিধি মেনে সামাজিক দূরত্ব বজায় রেখে এক হাজার পরিবারের মাঝে এ উপহার সামগ্রী বিতরণ করা হয়। উপহার সামগ্রীর মাঝে ছিল  ১০কেজি চাল,  ১কেজি পেয়াজ,  ১কেজি ডাল,  ১কেজি সয়াবিন তেল ও সেমাই। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  ব্রাহ্মণবাড়িয়া(৩) আসনের সংসদ সদস্য বেসামরীক বিমান পরবিহন ও পর্যটন মন্ত্রনালয় সম্পর্কিত সাংসদীয় স্থায়ী কমিটির সভাপতি যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি।



 এছাড়াও উপস্থীত ছিলেন ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক হায়াত উদ্দোল্লা খান, পুলিশ সুপার আনিছুর রহমান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন  বিজয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা কে এম ইয়াসির আরাফাত।



এ সময় প্রধান অতিথি বলেন যারা ধর্মকে পূজি করে দাঙ্গা-হাঙ্গামা ও জালাও পুরাওয়ের রাজনীতি করছে তাদেরকে কোন প্রকার যাকাত ফিতরা দিবেননা। তিনি আরও বলেন দান সদকায় গরীব ও আত্মীয় স্বজনদের হক বেশী তাদেরকে সহযোগীতা করুন। 



একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ