রোজিনা ইসলামের গ্রেফতারের প্রতিবাদে প্রেসক্লাব বিজয়নগরের প্রতিবাদ সভা ও মানব বন্ধন অনুষ্ঠিত



ব্রাহ্মনবাড়িয়ার বিজয়নগরে প্রথম আলোর জৈষ্ঠ্য সাংবাদিক রোজিনা ইসলামের গ্রেফতারের প্রতিবাদে প্রেসক্লাব বিজয়নগরের প্রতিবাদ সভা ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহ¯পতিবার সকাল ১০টায় প্রেসক্লাব কার্যালয়ের সামনে প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি  বাংলা টিভির প্রতিনিধি শামসুল ইসলাম লিটনের সভাপতিত্তে ও সাধারণ সম্পাদক জিয়াদুল হক বাবুর সঞ্চালনায় বক্তব্য রাখেন দৈনিক ফ্রন্টিয়ার সম্পাদক ওমর খান, এশিয়ান টিভির প্রতিনিধি সারুয়ার হাজারী পলাশ, দৈনিক নবচেতনার কাজী শরিফুল ইসলাম, সোনার বাংলার সম্পাদক মিলন মিয়া , নিউ নেশনের শফিকুর রহমান , আমাদের অর্থনীতির অপূর্ব দেব, দৈনিক জনতার শাহিন চৌধূরী, কুরুলিয়ার প্রতিনিধি জুয়েল ভূইয়া, রুবেল মিয়া ।

এ সময় বক্তারা অনতিবিলম্বে সাংবাদিক রোজিনা ইসলামের মামলা প্রত্যাহার করে দোষীদের আইনের আওতায় আনার দাবী জানান।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ