বিজয়নগরে সড়ক দূর্ঘটনায় নিহত ২

 


ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে  পিকআপ ও মাইক্রোবাসের মুখোমুখী সংঘর্ষে ২ জন নিহত হয়েছে। আজ সকাল ১০টায় ঢাকা- সিলেট মহাসড়কে আলীনগর নামক স্থানে এ দূর্ঘনটা ঘটে। পুলিশ জানায় সিলেটমূখী একটি মাইক্রোবাস ও ঢাকামূখী পিকআপের সাথে মুখোমুখী সংঘর্ষ হলে ঘটনাস্থলেই পিকআপের চালকসহ ২জন নিহত হয় ও ৩ জন গুরুতর আহত হয়। নিহত ব্যাক্তি সায়েস্তাগঞ্জে উপজেলার রিপন খন্দকারের ছেলে রনি খন্দকার। নিহত পিকআপ চালকের নাম পরিচয় নিশ্চিত করা যায়নি।

এ ব্যাপারে ইসলামপুর ফাঁড়ির তদন্ত কর্মকর্তা(ওসি)  কাঞ্চন কুমার সিংহ জানান আহতদের উদ্ধার করে মাধবপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে ও  নিহতদের  ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ