ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে প্রেসক্লাবের কমিটি গঠন




বিজয়নগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি 

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে মৃনাল চৌধুরী লিটন ( সাপ্তাহিক তিতাস বাণীর সম্পাদক) কে সভাপতি ও মোঃ জিয়াদুল হক বাবু (দৈনিক ইত্তেফাক) কে সাধারণ সম্পাদক করে প্রেসক্লাবের দ্বিবার্ষিক কমিটি গঠন করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে নির্বাচন কমিশনার উপজেলা কৃষি কর্মকর্তা খিজির হোসেন প্রমাণিক কমিটি ঘোষণা করেন। কমিটির অন্যান্য সদস্যরা হলেন সিনিয়র সহসভাপতি (বাংলা টিভি) শামসুল ইসলাম লিটন, সহসভাপতি (বিজনেস বাংলাদেশ) আশরাফুল ইসলাম লিংকন, যুগ্ম সম্পাদক সারুয়ার হাজারী পলাশ(যুগান্তর), সহ সম্পাদক শফিকুর রহমান(নিউ ন্যাশন), দপ্তর সম্পাদক তানভীর অমিত রাজীব (আমাদের অর্থনীতি), কোষাধ্যক্ষ কাজী শরিফুল ইসলাম(নব চেতনা), প্রচার সম্পাদক অপুর্ব দেব(তিতাস কণ্ঠ), পাঠাগার ও সাংস্কৃতিক সম্পাদক মাইন উদ্দিন চিশতী(চ্যানেল এস), কার্যকরী সদস্য খায়রুল কবির(বিজয় টিভি), শাহীন চৌধুরী(দৈনিক ফ্রন্টিয়ার), নাসির উদ্দিন(নব চেতনা), কাজী নুরুদ্দিন রুবেল, সদস্য কাজী রিফাত(কলেজ ক্যাম্পাস), জুয়েল ভূইয়া, রুবেল মিয়া। 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ