ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে প্রবাসীর বাড়িতে হামলা ও ভাংচুরের ঘটনা ঘটেেেছ। গত ২৬ জুলাই দুপুরে প্রবাসী মামুন মিয়ার বাড়িতে এ হামলার ঘটনা ঘটে। তাদের প্রতিবেশী সাহাদ মিয়া ও তার সাঙ্গ-পাঙ্গরা এ হামলা চালায় বলে জানা যায়। এ সময় হামলার একটি ভিডিও চিত্র মোবাইলে ধারণ করা হয়। হামলার ঘটনায় ভুক্তভোগী প্রবাসীর মা খোদেজা বেগম বাদী হয়ে সাহেদ মিয়াকে প্রধান আসামী করে বিজয়নগর থানায় একটি অভিযোগ দায়ের করেন।
অভিযোগসূত্রে জানা যায়, গত সোমবার মৃত আতর আলীর ছেলে শাহেদ মিয়া(৪৫) ও তার লোকজনসহ পূর্ব শত্রুতার জের ধরে আলী আহাম্মদের ছেলে প্রবাসী মামুন মিয়ার বাড়িতে হামলা চালায়। হামলা চালিয়ে প্রবাসী মামুন মিয়ার ঘড়ের চালা ও বেড়া ভেঙ্গে ফেলে ও মারপিট করে। এ সময় প্রবাসীর বাড়িতে লুটপাট চালায় বলে অভিযোগে উল্লেখ করা হয়। এ ব্যাপারে বিজয়নগর থানার অফিসার ইনচার্জ মোঃ মির্জা হাসান জানান অভিযোগ পেয়েছি তদন্তপূর্বক ব্যবস্থা নেয়া হবে।


0 মন্তব্যসমূহ