বিজয়নগর ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি-
কঠোর লকডাউনে বিধি নিষেধ অমান্য করায় ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার বিভিন্ন স্থানে মোবাইল কোর্ট পরিচালনা করে ১১টি মামলায় ১১জনকে জনকে ৪৪০০টাকা অর্থ দন্ড করা হয়েছে। মঙ্গলবার সকাল থেকে অভিযান চালিয়ে বিজয়নগর সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট রাবেয়া আফসার সায়মা সরকারি নির্দেশনা অমান্য করায় ও মাস্ক পরিধান না করায় এ দন্ড প্রদান করেন। এ সময় উপজেলার মেরাশানী বাজার, সিঙ্গারবিল বাজার, চম্পকনগর বাজার এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

0 মন্তব্যসমূহ