বিজয়নগরে অসহায়দের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

 


ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে করোনার প্রাদুর্ভাবে কর্মহীন হয়ে পড়া ৪৫টি পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর মানবিক উপহার খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে।



 বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলা চত্তরে সামাজিক দূরত্ব বজায় রেখে এ সহায়তা প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কে এম ইয়াসির আরাফাত, সহকারী কমিশনার ভূমি রাবেয়া আসফার সায়মাসহ অন্যান্যরা। মানবিক সহায়তার মাঝে ছিল ১০কেজি চাল, ১ কেজি সয়াবিন তেল, ১ কেজি আলু , আধা কেজি মসুর ডাল ও  কেজি লবন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ