বিজয়নগরে ব্যবসায়ীর বন কুঞ্জিতে অগ্নি সংযোগ করল দূর্বৃত্তরা



ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ব্যবসায়ী ইব্রাহীম মিয়ার ধানের বন কুঞ্জিতে আগুন ধরিয়ে দেয় দূর্বৃত্তরা। গতকাল গভীর রাতে এক্তারপুর পূর্বপাড়ায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় বিজয়নগর থানায় অজ্ঞাতনামা কয়েকজনকে আসামী করে একটি মামলা দায়ের করা হয়েছে। মামলাসূত্রে ও ভুক্তভোগী ইব্রাহীম মিয়ার সাথে কথা বলে জানা যায়, বৃহস্পতিবার রাত ১টায় তার ভাতিজা হাফেজ জুনাইদ মিয়া প্রকৃতির ডাকে সারা দিতে বাইরে বের হলে ধানের বন কুঞ্জিতে আগুন দেখতে পেয়ে চিৎকার দেয়। চিৎকার শুনে লোকজন আগুন নেভানোর চেষ্টা করলেও দুইটি বনকুঞ্জি পুড়ে ছাই হয়ে যায়। এতে ইব্রাহীম মিয়ার ত্রিশ হাজার টাকার ক্ষতি হয়েছে বলে জানান। ইব্রাহীম মিয়া আরও জানান, বিগত দিনেও তার সাথে এ ধরনের ঘটনা ঘটেছে। যারা এ ধরনের ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়েছে তিনি এ ঘটনার সুষ্টু তদন্ত করে দৃষ্টান্তমূলক বিচার দাবী করেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ