বিজয়নগরে পুকুরে ডুবে শিশুর মৃত্যু



ফারিহা জাহান-

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে পুকুরের পানিতে ডুবে মোঃ সিয়াম(৭) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার মির্জাপুর এলাকায় এ ঘটনা ঘটে। সে মির্জাপুর গ্রামের সারোয়ার মিয়ার ছেলে।

নিহত শিশুর চাচা মোঃ কাওছার মিয়া জানান, দুপুর থেকে সিয়ামকে খুজে পাওয়া যাচ্ছিলনা। অনেক খুঁজা-খুজির পর বাড়ির পাশের পুকুরে জাল ফেললে সন্ধ্যা ৬টায় তার মৃতদেহ উদ্ধার হয়। নিহতের পরিবার জানান,  বাড়ির পাশে খেলতে গিয়ে সে পুকুরে পড়ে মারা যায় বলে ধারনা করা হচ্ছে। 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ