ফ্রি অক্সিজেন সেবা ও করোনা প্রতিরোধক বুথ উদ্বোধন করল বিজয়নগর উপজেলা ছাত্রলীগ

 


ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগরে উপজেলা ছাত্রলীগের উদ্যোগে ১০টি ফ্রি অক্সিজেন ও ১টি করোনা প্রতিরোধক বুথের উদ্বোধন করা হয়েছে।  শুক্রবার রাত ৯টায় আউলিয়া বাজারে ছাত্রলীগের অস্থায়ী কার্যালয়ে এ সেবার কার্যক্রম উদ্বোধন করা হয়।

উপজেলা ছাত্রলীগের সভাপতি এস এম মাহবুবের সভাপতিত্বে ও যুগ্ন সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম হানিফের সঞ্চালনায় উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রলীগের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

উপজেলা ছাত্রলীগের সভাপতি মাহবুব হোসেন বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা র আ ম উবায়দুল মোক্তাদির চৌধুরী এমপি মহোদয় এবং জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন শোভনের নির্দেশনায় এ কার্যক্রমের উদ্যোগ নিয়েছি। 

উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীদের সহযোগীতায় ১০টি অক্সিজেন সেবা ও ১টি করোনা প্রতিরোধ বুথ সেবা চালু করেছি । অক্সিজেন সেবার জন্য হটলাইনে নাম্বার দেয়া থাকবে যাদের অক্সিজেন সেবা দরকার হবে সে নাম্বারে কল দিলেই  ছাত্রলীগের কর্মীরা বাড়িতে গিয়ে অক্সিজেন লাগিয়ে দেবে। 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ