বিজয়নগরে যথাযথ মর্যাদায় জাতীয় শোক দিবস পালন



ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে বারঘরিয়া আম্বিয়া মিজান বালিকা বিদ্যালয়ে সর্বকালের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাত বার্ষিকী পালন করা হয়েছে। এ সময় আলোচনা সভা ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।

আলোচনা সভায় স্বাস্থ্যবিধি মেনে ১৫ আগষ্ট দুপুরে বারঘরিয়া আম্বিয়া মিজান বালিকা বিদ্যালয়ে স্কুলের প্রতিষ্টাতা সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মিজানুল ইসলামের সভাপতিত্বে উপস্থিত ছিলেন বিজয়নগর উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি রফিকুল ইসলাম, আওয়ামীলীগ নেতা ইসহাক মিয়া, তথ্য প্রযুক্তিলীগের সভাপতি আঃ রউফ, যুবলীগ নেতা মইনুদ্দীন সুমন, আওয়ামীলীগ নেতা দেওয়ান খানসহ অন্যান্যরা। আলোচনা শেষে জাতির পিতার রুহের মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়। মোনাজাত শেষে উপস্থিতদের মাঝে তাবারক বিতরণ করা হয়।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ