ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে লইচকা বিলে যাত্রীবাহী একটি ট্রলারের সঙ্গে বালুবোঝাই ট্রলারের সংঘর্ষের ঘটনায় আরও এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাড়াল ২২জনে। শনিবার সকাল ৮টায় উদ্ধার অভিযান শুরু হলে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়। উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন বিজয়নগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মির্জা মোঃ হাসান।
এর আগে শুক্রবার বিকাল সাড়ে পাঁচটায় বিজয়নগরে লইচকা বিলে যাত্রীবাহী একটি ট্রলারের সঙ্গে বালুবোঝাই ট্রলারের সংঘর্ষের ঘটনা ঘটলে যাত্রীবাহী ট্রলারটি ডুবে গিয়ে মর্মান্তিক এ দূর্ঘটনা ঘটে।

0 মন্তব্যসমূহ