বিজয়নগর উপজেলা নির্বাহী অফিসার কে.এম.ইয়াসির আরাফাতকে বিদায়ী সংবর্ধনা দিয়েছেন উপজেলা উপজেলা অফিসার্স ক্লাবের নেতৃবৃন্দরা।
আজ বুধবার (১ সেপ্টেম্বর) সকালে উপজেলা মিলনায়তনে অফিসার্স ক্লাবে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বিজয়নগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাবেয়া আসফার সাইমার সভাপতিত্বে ও অফিসার্স ক্লাবের সহ সভাপতি উপজেলা সরকারি মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ আল মামুনের সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয় সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সভাপতি র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরী-এমপি ।
উপজেলা নির্বাহী অফিসার কে.এম.ইয়াসির আরাফাত ও তাঁর পরিবারের সদস্যদের দীর্ঘায়ু কামনা করেন। এবং কে.এম.ইয়াসির আরাফাত গত ১ বছর ১ মাস বিজয়নগর উপজেলায় সুন্দর ও সুষ্ঠুভাবে দায়িত্ব পালনের কারনে কৃতজ্ঞতা প্রকাশ করেন।এসময় অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিজয়নগর উপজেলা চেয়ারম্যান নাসিমা মুকাই আলী, ভাইস চেয়ারম্যান মাহমুদুর রহমান মান্না,কাজী মোহাম্মদ শফিকুল ইসলাম বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ হাফেজ মোঃ শফিকুর রহমান, প্রেসক্লাব বিজয়নগরের সভাপতি মৃণাল চৌধুরী লিটন,ইছাপুরা ইউপি চেয়ারম্যান জিয়াউল হক বকুল, বিদায়ী উপজেলা নির্বাহী অফিসার কে.এম.ইয়াসির আরাফাত।
অফিসার্স ক্লাবের সদস্যদের মাঝে বক্তব্য রাখেন, বিজয়নগর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মির্জা হাসান,উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা.মাসুম, ক্লাবের সাধারণ সম্পাদক ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শাহীনুর জাহান প্রমুখ।এসময় বিদায়ী নির্বাহী অফিসার কে.এম.ইয়াসির আরাফাতকে অতিথি বৃন্দসহ উপজেলা প্রশাসনের সকল কর্মকর্তাবৃন্দ শুভেচ্ছা উপহার প্রদান করেন।

0 মন্তব্যসমূহ