বিজয়নগরে উবায়দুল মোক্তাদির চৌধুরী ফুটবল টিভি টুর্নামেন্ট ২০২১ ফাইনাল খেলা, চ্যাম্পিয়ান মা-বাবার দোয়া একাদশ-রানার্সআপ বন্ধুত্বের বন্ধন একাদশ



ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে উবায়দুল মোক্তাদির চৌধুরী ফুটবল টিভি টুর্নামেন্ট ২০২১ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকাল ৪টায় আড়িয়ল সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে বন্ধুত্বের বন্ধন ও মা-বাবার দোয়া একাদশের মাঝে খেলাটি অনুষ্ঠিত হয়েছে। নির্ধারিত সময়ে খেলার ফলাফল না হওয়ায় স্ট্রাইবেকারে বন্ধুত্বের বন্ধন একাদশকে গোল্ডেন শর্টে ১-০ গোলে পরাজিত করে জয়লাভ করে মা-বাবার দোয়া একাদশ। বিজয়ী দলকে একটি ৩২ ইঞ্চি কালার এল ই ডি  টেলিভিশন ও রানার্সআপ দলকে একটি ২৪ ইঞ্চি কালার এল ই ডি টেলিভিশন পুরষ্কৃত করা হয়।এ সময় ইছাপুরা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ইসহাক সরকারের সভাপতিত্বে প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন বিজয়নগর উপজেলা নির্বাহী অফিসার এ এইচ ইরফান উদ্দীন আহমেদ, অফিসার ইনচার্জ (ওসি) মির্জা মোহাম্মদ হাসান,ইছাপুরা ইউ পি চেয়ারম্যান জিয়াউল হক বকুল, প্রেসক্লাব সভাপতি মৃনাল চৌধুরী, ইছাপুরা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ নুরুল আমীন। টুর্নামেন্টটিতে মোট ১৬টি দল অংশ গ্রহন করেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ