ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে কোভিট-১৯ উপকরণ একবক্স ফেস মাস্ক, একটি হ্যান্ড স্যানিটাইজার ও ছোটদের শেখ হাসিনা বই একশ জন শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া ৩ আসনের সংসদ সদস্য র আ ম উবায়দুল মোক্তাদির চৌধুরীর পক্ষ থেকে বুধন্তী ইউনিয়ন যুবলীগের সাবেক সিনিয়র সহ সভাপতি ও বাংলাদেশ ব্যাগ প্রস্তুতকারক কমিটির সভাপতি হাজী মোঃ দেলোয়ার হোসেন খান দানু। উপজেলার প্রভাতী কিন্ডার গার্টেন, আলীনগর সরকারী প্রাথমিক বিদ্যালয় ও নাজির মিয়া কিন্ডার গার্টেনে এসব উপকরণ বিতরণ করেন। এছাড়াও প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে উপজেলা আওয়ামীলীগের আয়োজিত সভায় কোভিট-১৯ উপকরণ ও বাঙ্গালী জাগরণের মহা জাদুকর শেখ মুজিব ও গণজাগরণের দিনগুলি বই বিতরণ করেন তিনি।

0 মন্তব্যসমূহ