বিজয়নগরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক



বিজয়নগরে ইয়াবাসহ মোক্তার হোসেন(২৫) নামক এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার সন্ধ্যা ৭টায় ইসলামপুর পুলিশ ফাঁড়ির পুলিশ পরিদর্শক কামরুজ্জামান ও উপ-পুলিশ পরিদর্শক মোঃ রবিউল ইসলাম ভূইয়ার যৌথ অভিযানে সঙ্গীয় ফোর্সসহ বারঘড়িয়ার রাস্তা থেকে ৪৫ পিস ইয়াবাসহ তাকে আটক করা হয়।সে বিজয়নগর উপজেলার জালালপুর গ্রামের আবুল হোসেনের ছেলে বলে জানা যায়। এ ব্যাপারে ইসলামপুর পুলিশ ফাড়ীর ইনচার্জ রঞ্জন কুমার ঘোষ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সে বেশ কিছুদিন ধরে এলাকায় মাদক কারবার করে আসছে, তার বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ