ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে জাতীর সূর্য সন্তান বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম(৭০) মৃত্যুবরণ করেছেন। শনিবার সকাল ১০টায় আখাউড়া উপজেলায় একটি ভাড়াকৃত বাড়িতে বয়স্কজনিত কারণে তার মৃত্যু হয়। সেখানে নিয়ে তিনি পরিবার নিয়ে থাকতেন। তিনি বিষ্নুপূর উপজেলার মহেষপুর গ্রামের মৃত জয় মাহমুদ মিয়ার ছেলে। শনিবার সন্ধ্যায় মহেষপুর বড় মসজিদে রাষ্ট্রিয় মর্যাদায় তাকে দাফন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমশিনার ভূমি রাবেয়া আফসার সায়মা ও বিজয়নগর থানা পুলিশ সদস্যরা।
0 মন্তব্যসমূহ