ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগরে পূজা মন্ডপ পরিদর্শন করেন বাংলাদেশ ব্যাগ প্রস্তুতকারক সমিতির সভাপতি ও বুধন্তী ইউনিয়ন যুবলীগের সাবেক সহ সভাপতি হাজ্বী মোঃ দেলোয়ার হোসেন খান দানু। হিন্দু ধর্মের শারদ্বীয় দূর্গা পুজা উপলক্ষে তিনি বুধন্তী ইউনিয়নের ১৩টি পূজা মন্ডব পরিদর্শন করেছেন। ইউনিয়নের সাতবর্গ, বুধন্তী, শ্যামরা, মেরাশানী, শশই, তালতলা পুজা মন্ডপে তিনি পূজারীদের কাছে সার্বিক খোজঁ খবর নেন এবং ব্রাহ্মণবাড়িয়া ৩ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরীর পক্ষ থেকে আর্থিক সহয়তা প্রদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন বুধন্তী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এফতেহারুল ইসলাম শামীম, আওয়ামীলীগ নেতা আঃ আহাদ, রতন রায় ও গণমান্য ব্যাক্তিবর্গ ।
এ সময় তিনি রাষ্ট্রিয় আইন মেনে শান্তিপূর্ণভাবে দেবী দূর্গাকে বিসর্জন করার আহ্বান জানান।
0 মন্তব্যসমূহ