বিজয়নগরে দুই ভাইয়ের বিরোধে মামলায় জড়ানো হচ্ছে নিরীহ মানুষদের, সাংবাদিক সম্মেলন এলাকাবাসীর।



বিজয়নগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি- ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে আব্দুল ওয়াদুদ রেনু মিয়ার দায়ের করা মিথ্যা ভিত্তিহীন চাদাঁবাজী মামলার বিরুদ্ধে নিন্দা ও প্রতিবাদে সাংবাদিক সম্মেলন ও মানববন্ধনম করেছে বীরপাশা গ্রামের এলাকাবাসী।

বিকাল ৫টায় বীরপাশা বায়তুল আমীন মসজিদের পিছনে এই সংবাদ সম্মেলনের আয়োজন করে এলাকাবাসী। সংবাদ সম্মেলনে বুধন্তী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মিজানুল ইসলামের সভাপতিত্বে লিখিত বক্তব্য পাঠ করেন নাজমুল হোসাইন।



লিখিত পাঠে নামজুল হোসাইন বলেন, বীরপাশা গ্রামের মুন্সী আলী নেওয়াজের ছেলে আব্দুল আহাদ চুন্নু মিয়া ও আব্দুল ওয়াদুদ মিয়া মিলে ঢাকাতে ব্যাগের ব্যবসা করেন। কিছুদিন যাওয়ার পর ব্যবসায় ১ লাখ ৪০ হাজার টাকা লোকসান আসে এই লোকসানের টাকা নিয়ে দুই ভাইয়ের মধ্যে ঝামেলা সৃষ্টি হলে এলাকার সর্দারা দুই ভাইকে অর্ধেক অর্ধেক টাকা ভাগ সমহারে দিয়ে দিবে এই মর্মে সমাধান করে একটি ১৫০ টাকার অলিখিত স্ট্যাম্পে দস্তখত রাখেন।

অভিযোগের ভিত্তিতে ইসলামপুর পুলিশ ফাঁড়ির সাব ইন্সপেক্টর কামরুজ্জামান উভয় পক্ষকে ডেকে শালিস করেন। নিজেদের মধ্যে আর এমন হবেনা মর্মে কথা হয়, কিন্তু পরবর্তী সময়ে আব্দুল ওয়াদুদ মিয়া সকলকে উপেক্ষা করে সালিশকারকদেরসহ কোর্টে চাঁদাবাজি মামলা দায়ের করেন, 

উক্ত মিথ্যা মামলার বিরুদ্ধে এলাকার জনসাধারণ সহ সুশীল সমাজ ন্যায় বিচার ও এর কবল থেকে পরিত্রাণের আশা করেন, সম্মেলন শেষে শত শত মানুষ রাস্তায় মানববন্ধন করেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ