আমিনুল ইসলাম স্পোর্টিং ক্লাব ৩-০ গোলে জয়লাভ



গুনিয়াউক ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় সাতবর্গ আমিনুল ইসলাম একাদশ ৩-০ গোলে পরাজিত করেছে সাকুচাইল একাদশকে। মঙ্গলবার বিকেলে গুনিয়াউক খেলার মাঠে এ টুর্নামেন্ট অনুষ্টিত হয়। এক ঘন্টার খেলাটিতে কোন প্রকার  অপ্রিতিকর ঘটনা ছাড়াই সমাপ্ত হয়। এ সময় প্রায় অর্ধলক্ষ দর্শক খেলাটি উপভোগ করেন।



গুনিয়াউক যুব সমাজের উদ্যোগে ফুটবল টুর্নামেন্টে ১৬টি টিম অংশগ্রহন করলে সাতবর্গ আমিনুল ইসলাম স্পোর্টিং ক্লাব ও সাকুচাইল স্পোর্টিং ক্লাব ফাইনালে উত্তীর্ণ হয়। খেলার প্রথম ইনিংসে কোন গোল না হলেও বিরতির পর দ্বিতীয় ইনিংসে সাকুচাইল একাদশকে ৩টি গোল দিয়ে পরাজিত করে আমিনুল ইসলাম একাদশ। খেলায় বিজয়ী দলকে প্রথম পুরষ্কার একটি ফ্রিজ দেয়া হয় ও রানার্সআপ দলকে দেয়া হয় একটি ২৪ ইঞ্চি কালার টেলিভিশন। খেলাটি পরিচালনা করেন নজীব মোহাম্মদ রনি, মোঃ ফকরিয়া ও মহরম আলী। 

এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় চেয়ারম্যানসহ এলাকার গনমান্য ব্যাক্তিবর্গ। 


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ