বিজয়নগরে ভ্রাম্যমান আদালতে জড়িমানা



ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ইসলামিয়া ফিলিং স্টেশনের মালিককে জড়িমানা করা হয়েছে। আজ বিকালে উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের সাতবর্গ বাস টার্মিনাল নামক স্থানে অবস্থিত ইসলামিয়া ফিলিং স্টেশনে প্রতি লিটারে অকটেনের পরিমাণ মাপে কম দেয়ার দায়ে ৩০ হাজার টাকা জড়িমানা আদায় করা হয়। এ সময় ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন বিজয়নগর  উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ এইচ ইরফান উদ্দীন আহমেদ।



একইসঙ্গে অননুমোদিত ভাবে করাতকল পরিচালনা করার দায়ে ২টি করাতকল মালিককে ২৫হাজার টাকা জড়িমানা করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার এ এইচ ইরফান উদ্দীন আহমেদ বলেন, প্রতি লিটারে অকটেনের পরিমাণ মাপে কম দেয়ার অভিযোগের ভিত্তিতে ইসলামিয়া ফিলিং স্টেশনের ম্যানেজারকে জড়িমানা করা হয়েছে। এছাড়াও ২টি করাত কলের মালিককে ২৫ হাজার টাকা জড়িমানা করা হয়েছে, এ অভিযান অব্যাহত থাকবে।



একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ