যত্রতত্র বিক্রি হচ্ছে সিলিন্ডার গ্যাস ঝুঁকিতে জীবন



ফারিহা সুলতানা-

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে যত্রতত্র বিক্রি হচ্ছে সিলিন্ডার গ্যাস। নিত্যদিনের পণ্যের মত অবাধে বিক্রি হচ্ছে মুদির দোকান, ফ্লেক্সিলোডের দোকান এমনকি সেলুনেও দেখা যাচ্ছে বোমা সদৃশ এসব সিলিন্ডার গ্যাস বিক্রি করতে। নিরাপত্তা ব্যবস্থা ছাড়াই অবাধে এসব গ্যাস সিলিন্ডার অহরহ মিলছে গ্রামের ছোট ছোট মুদি দোকানেও। নির্বিগ্নে অবৈধভাবে এসব ভয়ংকর বোমা সদৃস গ্যাস সিলিন্ডারের দোকান ব্যাঙ্গের ছাতার মত বেড়ে উঠছে, এতে সচেতন মহলে বারছে আতঙ্ক। 

গ্যাস সিলিন্ডার বিক্রয়কেন্দ্র ও মজুদ রাখার জায়গায় পর্যাপ্ত আলো বাতাস, পরিষ্কার পরিচ্ছন্নতা ও পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা রাখার নির্দেশ থাকলেও তা মানা হচ্ছেনা। ফায়ার সার্ভিস, জ্বালানি অধিদপ্তরের লাইসেন্স রাখার বিধান থাকলেও অধিকাংশ ব্যবসায়ী এসবের তোয়াক্কা করেনা।

জানা যায়, এলপি গ্যাস সিলিন্ডারের ক্ষেত্রে ছোট লাইসেন্সধারী ব্যাবসায়ীরা নিয়ম নীতি মেনে প্রায় ৪০টি গ্যাস সিলিন্ডার দোকানে রেখে বিক্রি করতে পারবেন। কিন্তু নিয়ম নীতির বালাই নেই এমনকি লাইসেন্স করে এ ব্যবসা করতে হয় এটাও জানেনা অনেক ব্যবসায়ীরা।

ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে বলা আছে, সেবাগ্রহীতার নিরাপত্তা এবং জীবন বিপন্ন হতে পারে এমন কোন কাজ করলে তাকে কারাদন্ড অনাধিক ২ লাখ টাকা জড়িমানা অথবা উভয় দন্ডে দন্ডিত করার বিধান রয়েছে। 

সরেজমিনে, বিজয়নগর উপজেলার চম্পকনগর, সিংগারবিল, চান্দুরা, বুধন্তী, বিষ্নুপূর বেশ কয়েকটি বাজার ঘুড়ে দেখা যায় মুুদি দোকান থেকে শুরু করে বিভিন্ন দোকানে অবাধে বিক্রি হচ্ছে সিলিন্ডার গ্যাস। গ্রামের অলি গলির দোকানেও অবাধে বিক্রি হচ্ছে। কোন রকম সাবধানতা ছাড়াই যানবাহনে বহন ও ট্রাকের উপর থেকে ছুড়ে ফেলা হচ্ছে স্তুপের উপর।

গৃহিনী আয়েশা হুমায়রা বলেন, কোন দোকানেই আগুন নির্বাপক ব্যবস্থা নেই যদি বিস্ফোরণের মত দূর্ঘটনা ঘটে তাহলে দোকানের পাশাপাশি আশেপাশের ঘড়বাড়িসহ হতাহতের মত ঘটনা ঘটবে। বর্তমানে ১ বোতল সিলিন্ডার গ্যাস ১২৫০ থেকে ১৩০০ টাকা বিক্রি করছে। 

ব্যবসায়ী হৃদয় রায় জানায়, দাম বৃদ্ধির কারনে এখন এ দামে বিক্রয় করতে হচ্ছে, ধাপে ধাপে দাম বেরেছে সিলিন্ডার গ্যাসের ।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা কে এম ইয়াসির আরাফাত বলেন, ব্যবসায়ীদেরকে প্রাথমিকভাবে সতর্ক করে দেয়া হয়েছে, নিয়ম নীতি না মেনে ব্যবসা পরিচালনা করলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ