ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে শিক্ষার্থীদের ইংলিশে পারদর্শী করার লক্ষে ক্লাব প্রজেক্ট কিন টিম এর উদ্যোগে ফ্রি ইংলিশ স্পোকেন কোর্স এর উদ্ভোধন করা হয়েছে। আজ সকাল ১০টায় কাজী মোহাম্মদ রফিকুল ইসলাম স্কুল এন্ড কলেজ হলরুমে ক্লাব প্রজেক্ট কিন টিমের কান্ট্রি ডিরেক্টর কাজী নিয়াজ উদ্দীনের সভাপতিত্বে ও প্রভাষক আল আমিনের সঞ্চলনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্লাব প্রজেক্ট কিন টিম এর এক্সিকিউটিভ ডিরেক্টর ও বাংলাদেশ ব্যাংকের সাবেক পরিচালক আলহাজ্ব কাজী মোহাম্মদ শফিকুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাজী মোহাম্মদ শফিকুল ইসলাম কলেজ এন্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ হাফেজ শফিকুর রহমান, কাজী মোহাম্মদ রফিকুল ইসলাম স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ ইমরান খান, ইসলামপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ রঞ্জন কুমার ঘোষ, প্রেসক্লাব সিনিয়র সহ সভাপতি শামসুল ইসলাম লিটন, সাধারণ সম্পাদক জিয়াদুল হক বাবু, ইসলামপুর আমেনা বেগম দারুল উলুম মাদরাসার সুপার মাওলানা মুখলেছুর রহমান, এ্যাডভাইজার মোঃ আনোয়ার হোসেন, সহকারী অধ্যাপক তোফায়েল আযম, প্রভাষক মমিন খান সহ অন্যান্যরা।
এ সময় কিন টিমের উদ্যোক্তারা জানান প্রাতিষ্ঠানিক ক্লাসসহ অনলাইনের মাধ্যমেও আগ্রহী শিক্ষার্থীদের ফ্রি ক্লাস দেওয়া হবে।
0 মন্তব্যসমূহ