বিজয়নগরে বুধন্তী ইউনিয়ন প্রবাসী সামাজিক সংগঠন এর উদ্যোগে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত




ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে বুধন্তী ইউনিয়ন প্রবাসী সামাজিক সংগঠন এর উদ্যোগে সৌদি বনাম দুবাই প্রবাসীদের প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। স্বতস্ফুর্তভাবে সাতবর্গ মাঠে এ খেলাটি অনুষ্ঠিত হয়। ৬০ মিনিটের খেলাটিতে দুবাই প্রবাসী টিমকে হারিয়ে সৌদী প্রবাসী টিম ৪-১ গোলে জয়লাভ করে। সার্বিক তত্তাবধানে ছিলেন কাজী নিয়াজ উদ্দীন এবং খেলাটি পরিচালনা করেন মোঃ মুখলেছুর রহমান(সোহেল)। খেলাটির সৌজন্যে ছিলেন আলহাজ¦ আমিনুল ইসলাম মোছন, কাজী নিয়াজ উদ্দীন, মোঃ আঃ বাছির, বিষ্নু বিশ্বাস, আক্তার সরকার, হামিদ মিয়া, হেলাল খান ও ফয়সাল মিয়া। 




একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ