ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ৫ দফা দাবিতে কর্মবিরতি পালন করা হচ্ছে। দূর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরাধীন সংযুক্ত কর্মকর্তা-কর্মচারী কল্যান পরিষদের উদ্যোগে প্রস্তাবিত জনবল কাঠামো ও নিয়োগবিধি বাস্তবায়নে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ৫ দফা দাবি আদায়ের লক্ষ্যে অর্ধদিবস কর্মবিরতি পালন করছেন বিজয়নগর প্রকল্প বাস্তবায়ন অধিদপ্তরের কর্মকর্তা ও কর্মচারীগন।
সোমবার সকালে উপজেলা পরিষদ চত্তরে প্রকল্প বাস্তবায়ন অফিসের সামনে অবস্থান নিয়ে তারা এই কর্মসূচি পালন করেন। আগামী ১৫ই সেপ্টেম্বর পর্যন্ত প্রতিদিন একই সময়ে তাদের কর্মবিরতী চলবে বলে জানিয়েছেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শাহীনুর জাহান।
তিনি আরো জানান, ১৫ই সেপ্টেম্বর দাবী আদায়ের লক্ষ্যে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হবে। এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা দূর্যোগ ব্যবস্থাপনা কার্যালয়ের কর্মকর্তা ও কর্মচারীগন।

0 মন্তব্যসমূহ