ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ৮ম শ্রেনীর ছাত্রীর আত্বহত্যার প্ররোচনার অভিযোগ উঠেছে। নিহতের পরিবারের দাবী পাশের বাড়ির বখাটের ইভটিজিং এর শিকার হয়ে সে আত্বহত্যা করে। এ ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়া জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে নিহতের পিতা বুধন্তী ইউনিয়নের শ্রমীকলীগের সভাপতি মোঃ নজরুল ইসলাম বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন ।
মামলাসূত্রে জানা যায়, উপজেলার আলীনগর গ্রামের নজরুল ইসলামের ছেলে নুসরাত জাহান ঊর্মি(১৩) বারঘরিয়া আম্বিয়া মিজান বালিকা উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেনীর ছাত্রী ছিল। স্কুলে আসা যাওয়ার সময় পাশের বাড়ীর শামসু মিয়ার ছেলে আরমান তাকে উত্যক্ত করত। ঘটনার ব্যাপারে আরমানের পরিবারকে জানালেও তারা কোন রকম প্রতিকার নেয়নি। গত ৯ সেপ্টেম্বর শুক্রবার দুপুর ১টার দিকে নিজ বসতঘরে সে আত্বহত্যা করে। । এতে একই গ্রামের শামসু মিয়ার ছেলে আরমান ইসলাম(২২), শহিদ মিয়ার ছেলে শামসু মিয়া(৫০), শামসু মিয়ার স্ত্রী রেহেনা বেগম(৪৮), শামসু মিয়ার ছেলে শিফুল ইসলাম(২৬) ও সাইফুল ইসলামকে আসামী করা হয়।
ঘটনার ব্যাপারে ঊর্মির সহপাঠী ইসরাত জাহান ঋতু বলেন, ঊর্মি ন¤্র ভদ্র ও শান্তশিষ্ট ছিল থার আত্বহত্যা আমরা মেনে নিতে পারছিনা আমরা এর সঠিক বিচার চাই।
বারঘড়িয়া আম্বিয়া মিজান বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মস্তু মিয়া জানান, অত্র বিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী ছিল ঊর্মি, জানতে পারলাম ঊর্মিও বাবা বদী হয়ে মামলা করেছেন, বিদ্যালয়ের পক্ষ থেকে সঠিক তদন্তপূর্বক অপরাধীদো দৃষ্ঠান্তমূলক শাস্তী দাবী করছি।
এ ব্যাপারে বিজয়নগর থানার অফিসার ইনচার্জ রাজু আহমেদ বলেন, কোর্ট থেকে মামলাটি এসেছে, তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহন করা হবে।

0 মন্তব্যসমূহ