বিজয়নগরে শীতার্থদের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ

 


ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে বুধন্তি ইউনিয়ন প্রবাসী সামাজিক সংগঠনের উদ্যোগে শীতার্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। আলীনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সংগঠনের সভাপতি আলহাজ্ব আমিনুল ইসলাম মোছনের সভাপতিত্বে ও কাজী নিয়াজ উদ্দিন , মাওলানা আইয়ুব খানের পরিচালনায় এবং সংগঠনের উপদেষ্ঠা শিব্বির আহমেদ ও সহ সভাপতি কামরুজ্জামানের তত্বাবধানে ও আলীনগর যুব সমাজের সার্বিক সহযোগীতায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের সাবেক পরিচালক ও কাজী মোহাম্মদ শফিকুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা আলহাজ্ব কাজী মোহাম্মদ শফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কাজী মোহাম্মদ শফিকুল ইসলাম কলেজের অধ্যক্ষ হাফেজ মোহাম্মদ শফিকুর রহমান, মৌলানা আসাদ আলী ডিগ্রী কলেজের সাবেক অধ্যক্ষ পঙ্কজ কুমার রায়, ইসলামপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ রঞ্জন কুমার ঘোষ, ইসলামপুর আলহাজ্ব রফিকুল ইসলাম স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোহাম্মদ ইমরান খান, জেলা আওয়ামীলীগ নেতা কাজী হারিছুর রহমান, আলহাজ্ব আমেনা বেগম দারুল কোরআন দাখিল মাদরাসার সুপারিনটেন্ড মাওলানা মোঃ মাখলেছুর রহমান, মৈন্দ উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক জহুর আহমেদ, সহঃ সাস্থ্য পরিদর্শক আব্দুর রউফ মিলন মিয়া, গ্রীণভ্যালী আইডিয়াল স্কুলের পরিচালক ইজাজুর রহমান রাকিব, সাবেক মেম্বার জামাল মিয়াসহ অন্যান্যরা। এ সময় ৪৫০টি অসহায় পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। এছাড়াও বুধন্তি ইউনিয়ন প্রবাসী সামাজিক সংগঠনের সভাপতি আলহাজ্ব আমিনুল ইসলাম মোচনের সৌজন্যে মরহুম শহিদ মেম্বার স্মৃতি ফাউন্ডেশন থেকে নগদ অর্থ বিতরণ করা হয়। 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ