বিজয়নগরে পুকুরে বিষ দিয়ে মাছ নিধন



বিজয় নগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধিঃ গতকাল ২৪/২/২০২৩ ইং বিজয়নগর উপজেলার বুধন্তি ইউনিয়নের খাতাবাড়ী গ্রামের একটি পুকুরে বিষ প্রয়োগ করে ১লক্ষ টাকার মাছ মেরে ফেলেছে দুর্বৃত্তরা। শুক্রবার ২৪ ফেব্রুয়ারী রাত ১০ ঘটিকার সময় উপজেলার বুধনতী ইউনিয়নের খাতাবাড়ী এলাকার সাংবাদিক আজহারুল ইসলাম খান শাহআলমের পুকুরে এ ঘটনা ঘটে।

এ ব্যাপারে উপজেলা ছাত্র লীগের সাবেক সহ সভাপতি সাংবাদিক আজহারুল ইসলাম খান শাহআলম বলেন প্রায় ১একর জায়গার উপর পুকুর খনন করে আমি কয়েক বছর ধরে মাছ চাষ করছি।পুকুরে বিষ প্রয়োগের কারণেই সব মাছ ভেসে উঠেছে।

এব্যাপারে ইসলামপুর পুলিশ ফাড়ীর ইনচার্জ রঞ্জন কুমার ঘোষ বলেন, খবর পেয়ে আমাদের একটি দল ঘটনাস্থন পরিদর্শন করেছে।এ ব্যাপারে অভিযোগ দায়ের করা হলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ