ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে আলীনগর আইডিয়াল কিন্ডার গার্টেন স্কুলে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
এছাড়াও আলীনগর প্রবাসী উন্নয়ন পরিষদ এর উদ্যোগে অত্র সংগঠনের এাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক সম্পাদক মো:হোসেন আলীর সহযোগিতায় হতদরিদ্র মানুষ ও ৩জন অসুস্থ রুগীকে চিকিৎসার জন্য নগদ অর্থ প্রদান করা হয়েছে।
মো:আব্দুল মান্নান এর সভাপতিত্বে ও আলীনগর আইডিয়াল কিন্ডারগার্টেন স্কুলের প্রধান শিক্ষক মো:আলী আজ্জম এর পরিচালনায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে বক্তব্য রাখেন আলীনগর প্রবাসী উন্নয়ন পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি সিরাজুল ইসলাম শিরু, প্রধান উপদেষ্টা নজরুল ইসলাম দুলাল, সাধারণ সম্পাদক ছাদেক মিয়া, সহ সভাপতি শিব্বির আহমেদ, অর্থ সম্পাদক দুলাল খান, সাংগঠনিক সম্পাদক আশরাফুল ইসলাম আশু, সহ সাধারণ সম্পাদক মুছা মিয়া, সহকারী উপদেষ্টা তাউস মিয়া, মুখলেছ, কাসেম।
এছাড়াও বক্তব্য রাখেন বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব বিজয়নগর উপজেলা শাখার সহ সভাপতি আজহারুল ইসলাম খান শাহআলম, সহকারী শিক্ষক মো:আব্দুল মতিন মো:হাসানুল বাশার হৃদয়। আলীনগর দক্ষিণপাড়া জামে মসজিদের সভাপতি মো: আসকর আলী, ইঞ্জিনিয়ার মো:সেলিম মিয়া, বিশিষ্ট ব্যবসায়ী মো:ফয়েজ মিয়া, প্রবাসী মো:কামরুল ইসলাম কালু, মো:বাচ্চু মিয়া, মো:সেলিম মিয়া, মো:আবু কালাম, মো:আমসু মিয়া, রমজান মিয়া প্রমুখ।

0 মন্তব্যসমূহ