বিজয়নগর উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আয়োজনে ঈদবস্ত্র বিতরণ

 


ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আয়োজনে ও জহিরুল ইসলাম ফাউন্ডেশনের সার্বিক সহযোগীতায় ২০০ হতদরিদ্র পরিবারের মাঝে  ঈদবস্ত্র বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

 উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সভাপতি সুনির্মল সাহার সভাপতিত্বে ও

 উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এমদাদ সাগরের সঞ্চলনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এড.লোকমান হোসেন।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের সদস্য বিজয়নগর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান বাবুল আক্তার, বিজয়নগর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও প্রেসক্লাব বিজয়নগরের সভাপতি মৃনাল চৌধুরী লিটন,  জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি সজরুল হক সুজনসহ অন্যান্যরা।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ