বিজয়নগরে বারঘরিয়া প্রবাসী উন্নয়ন সংগঠনের উদ্যোগে অসহায় দরিদ্রদের মাঝে ইফতার সামগ্রী ও ঈদ উপহার বিতরণ




ব্রাহ্মণবাড়িয়ার  বিজয়নগরে বারঘরিয়া প্রবাসী উন্নয়ন সংগঠনের প্রতিষ্ঠাতা নুরুল আমিন খাঁনের উদ্যোগে ও সংগঠনের সকল সদস্যদের সহযোগীতায় অসহায় দরিদ্রদের মাঝে ইফতার সামগ্রী ও ঈদ উপহার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহঃস্পতিবার বিকালে বারঘড়িয়া ঈদগাহ মাঠে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।



এ সময় বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামীলীগের উপদেষ্টা বুধন্তী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মিজানুল ইসলাম, সংগঠনের সভাপতি মোঃ হাবিব খান, আঃ আউয়াল সর্দার, কুদ্দুস মাষ্টার, বড়বাড়ি জামে মসজিদের ইমাম ইমরান হোসেন সিদ্দিকসহ অন্যান্যরা। সভা শেষে বাড়ি বাড়ি পৌছে দেয়া হয় উপহার সামগ্রী।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ