জেলার সেরা অফিসার ইনচার্জ(ওসি) হলেন বিজয়নগর থানার অফিসার ইনচার্জ রাজু আহমেদ



ব্রাহ্মণবাড়িয়া জেলার নয়টি থানার মধ্যে সামগ্রিক কর্ম মূল্যায়ন এপ্রিল- ২০২৩ মাসে সেরা অফিসার ইনচার্জ (ওসি) হলেন বিজয়নগর থানার অফিসার ইনচার্জ ( ওসি) মোঃ রাজু আহম্মেদ।  

পুলিশ সুপারের কার্যালয়ে সোমবার (৮ এপ্রিল)  অনুষ্ঠিত সভায় তাকে শ্রেষ্ঠ ওসি নির্বাচিত করা হয়। মাসিক কল্যাণ সভায় পুলিশ সুপার মোহাম্মদ শাখাওয়াত হোসেন তাকে সম্মাননা স্মারক ও পুরষ্কার তুলে দেন। এসময় জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ