ব্রাক্ষণবাড়িয়ার বিজয়নগরে ভূমিসেবা সপ্তাহ ও ভূমিসেবা প্রদানে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে ১০ টায় একটি র্যালী বের হয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদ হল রুমে উপজেলা নির্বাহী অফিসার এ এইচ ইরফান উদ্দিন আহমেদের সভাপতিত্বে বক্তব্য রাখেন সহকারী কমিশনার ভূমি মেহেদি হাসান খান শাওন, ভাইস চেয়ারম্যান সাবিত্রী রানি, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ মোঃ মাছুম, প্রকল্প কর্মকর্তা শাহিনুর জাহান, প্রেসক্লাব সভাপতি মৃনাল চৌধুরী লিটন, সাধারণ সম্পাদক জিয়াদুল হক বাবু, ইউনিয়ন ভুমি কর্মকর্তা আবুল কাশেম খোকন, কাজল কুমার বনিক প্রমুখ।
অনুষ্টানে সরকারি কমিশনার (ভূমি) তার বক্তব্যে বলেন স্মার্ট ভূমি সেবায় আপনি ঘরে বসে নামজারি, খাজনা সহ অধিকাংশ কাজ করতে পারতেছেন। এবং ভূমি সংক্রান্ত যেকোনো সমস্যা এসিল্যান্ড অফিসে সরাসরি কোন দালাল ব্যতীত যোগাযোগ করার পরামর্শ নেওয়ার আহ্বান জানান। শেষে স্মার্ট বাংলাদেশ গঠনে উপজেলার লোকজনকে বিভিন্ন ধরনের সেবা প্রদান ও উদ্বুদ্ধ করার নিমিত্বে ২২শে মে থেকে ২৮শে মে পর্যন্ত গ্রাহক সেবার তথ্য কেন্দ্র খোলা হয়েছে।

0 মন্তব্যসমূহ