ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ৫ কেজি গাঁজাসহ ২ যুবককে আটক করেছে বিজয়নগর থানার পুলিশ।
সোমবার দুপুর সোয়া ১ টায় উপজেলার চম্পকনগর ইউনিয়নের পেটুয়াজুরি এলাকায় চান্দুরা - চম্পকনগর পাকা রাস্তার উপর আসামী রাব্বি মিয়া ও সাকিব মিয়া দ্বয়ের দখল ও হেফাজত হইতে ৫ কেজি গাঁজা উদ্ধারসহ তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলেন- উপজেলার নজরপুর গ্রামের শানু মিয়ার ছেলে রাব্বি মিয়া(২৪), ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বৈশ্বর এলাকার সিরাজ মিয়ার ছেলে সাকিব মিয়া(২০)।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বিজয়নগর থানার অফিসার ইনচার্জ (ওসি) রাজু আহম্মেদ বলেন, আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলার প্রস্তুতি চলছে।

0 মন্তব্যসমূহ