বিজয়নগরে গাঁজাসহ যুবক গ্রেফতার

 


ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ২২ কেজি গাঁজাসহ একজনকে গ্রেফতার করেছে বিজয়নগর থানার পুলিশ। 

আজ শুক্রবার  (১৮ আগস্ট) বেলা সাড়ে  ১২ টায় বিজয়নগর থানাধীন ২নং চান্দুরা ইউনিয়নের ভাটিকালিসীমা জিলানী ব্রিক ফিল্ডের সামনে ঢাকা-সিলেট মহাসড়কের পাকা রাস্তার উপর  অভিযান চালিয়ে ২২ কেজি গাঁজাসহ  মোজাম্মেল হোসেন (৩৫) কে গ্রেফতার করা হয়।  এ সময়  একটি অটোরিক্সা জব্দ করা হয়। 

গ্রেফতারকৃত মোজাম্মেল হোসেন (৩৫)  বিজয়নগর উপজেলার হোসেনপুর গ্রামের মোবারক হোসেনের ছেলে।  

এ ব্যাপারে বিজয়নগর থানার অফিসার ইনচার্জ (ওসি) রাজু আহম্মেদ জানান, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে জেলহাজতে প্রেরণের প্রস্তুতি চলছে।  

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ